কারা বীরভূমের প্রার্থী হরেন তার ইঙ্গিত দিলেন অনুব্রত
দি নিউজ লায়নঃ ঘর গোচ্ছাতে মরিয়া অনুব্রত ইতিমধ্যেই বীরভূমে হানা দিয়েছেন। বীরভূমে দ্বিগুণ উদ্যোমে কাজ শুরু করে দিয়েছেন তিনি। গড় সুরক্ষিত রাখতে তোরজোর শুরু করে দিয়েছেন বীরভূম জেলা সভাপতি। অমিত শাহকে জবাব দিতে দলনেত্রীকে নিয়ে পদযাত্রা করে শক্তি প্রদর্শনও করেছেন তিনি। কোনও ভাবেই যে বীরভূমের এক ইঞ্চি জমি তিনি ছাড়বেন না তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন কেষ্ট।
এবার গোটা বীরভূমেই গুটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি।রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন যেখানে যেমন সেখানে তেমন খেলা হবে। যে যে ধরনের খেলা চাইবে সেই ধরনের খেলা হবে। খেলা হবে রাজ্যজুড়ে। রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়ায় নীলাবতী সাহা, লাভপুরে রাণা সিং আম্পায়ার থাকবেন। প্রার্থী কারা হতে পারেন বীরভূমে তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন অনুব্রত।

Post a Comment